জগৎ গুরু আচর্য শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের 71তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষ্যে রায়না তপোবন আশ্রমে 25 ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘট স্থাপন, গুরু পূজা ও আরতী এবং হোম যজ্ঞের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের ব্যবস্থা করা হয়।
এছাড়াও আশ্রমের বিভিন্ন মহারাজগণ এবং গুরু মহারাজের প্রীবণ ভক্ত শ্রী গঙ্গা নারায়ণ বন্দোপাধ্যায় মহাশয় এসে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন।তিনিও বিভিন্ন গুরু প্রসঙ্গ করেন। মানুষের মধ্যে শ্রদ্ধা ও বিবেকের জাগরণ ঘটিয়ে মনুষ্যত্বের বেদীতে স্থাপন করার প্রেরণা দেওয়া হয় সৎসঙ্গের মধ্যে দিয়ে।
এছাড়াও বহু ভক্ত ও শুভানুধ্যায়ীদের গুরু মহারাজের প্রসাদ বিতরণ করা হয়। জয় গুরু মহারাজ ।